বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন। গাজীপুরে ট্রাক ও কাভার ভ্যান মালিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় আলহাজ্ব চান্দুগাজী বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব । বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পুবাইলে জনসভা ও উঠান বৈঠক গাজীপুরের দুই আসনে হেভিওয়েটদের ভিড়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের রংপুর ও রাজশাহী পরিদর্শন ও মতবিনিময় সভা”। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার; সিএনজি সহ-মাদক কারবারি গ্রেফতার বরিশাল রেঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন ডিআইজি টঙ্গীতে যুদল নেতা টিপুর ব্যাপক গণসংযোগ ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

প্রতিনিধির নাম: / ৩৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

গাজীপুর টংগী প্রতিনিধিঃ মোখলেসুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি জুলাই সনদের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সনদ বাস্তবায়নই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতা।তারেক রহমান বলেন, যে অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি জানান, নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে-একটিতে ধানের শীষ প্রতীক এবং অন্যটিতে ‘হ্যাঁ’ ও ‘না’। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

3 responses to “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের”

Leave a Reply to Arlo4181 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর