গণভোটে 'হ্যাঁ' ভোটের আহ্বান তারেক রহমানের
গাজীপুর টংগী প্রতিনিধিঃ মোখলেসুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি জুলাই সনদের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সনদ বাস্তবায়নই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতা।তারেক রহমান বলেন, যে অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে।তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি জানান, নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে-একটিতে ধানের শীষ প্রতীক এবং অন্যটিতে 'হ্যাঁ' ও 'না'। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটে 'হ্যাঁ' ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025