বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

সভাপতির বহিষ্কার দাবি নেতাকর্মীদের

প্রতিনিধির নাম: / ১১১১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

বশির আলম টঙ্গী:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, কর্মীদের উপেক্ষা এবং দলীয় কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল তার ভেরিফাইড পেজে সভাপতির বহিষ্কার চেয়ে একটি পোস্ট করেন যেখানে একাধিক নেতা কর্মী তার বহিষ্কার দাবি তুলেছেন। সম্প্রতি বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে সাংগঠনিক নিয়ম বহির্ভূত বক্তব্য প্রধানে সেখানে হট্টগোল সৃষ্টি হয়, এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় হয়, পরবর্তীতে ২৫ শে জুন থানা বিএনপি নেতৃবৃন্দ স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে এই লিখিত নোটিশের জবাব চাওয়া হয়। ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভাপতি হিসেবে তিনি দলের কার্যক্রমকে শক্তিশালী না করে বরং বিভক্তির রাজনীতি করছেন। বিগত সময়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বর্তমান সভাপতি অনেক সময় আমাদের সাথে বিভিন্নভাবে বেয়াদবি আচরণ করে থাকে। নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সভাপতির কারণে ওয়ার্ডে বিএনপির কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে তাকে অব্যাহতি দিয়ে একজন সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সব সময় দলের সিদ্ধান্ত অনুসরণ করি। কোনো ব্যক্তি আক্রোশ থেকে কেউ যদি এ ধরনের অভিযোগ করে, সেটি তাদের নিজস্ব মতামত। টঙ্গী মেট্রো পশ্চিম থানা বিএনপির সাংগঠনিক নেতারা জানান, বিষয়টি মহানগর কমিটির নজরে আনা হয়েছে। যথাযথ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর