বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ বাংলাদেশ চলচ্চিত্রে হাসির জাদুতে যাঁরা জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কে এই শাহজালাল রুমি দৃষ্টি আকৃর্ষণ করছি ৫৪ নং ওয়ার্ডের জনসাধারণের কাছে?
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

প্রতিনিধির নাম: / ৬৪৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

  1. টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
    স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর):
    গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কে বা কারা কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ দলীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার টানায়। সকালে স্থানীয়রা ব্যানারটি দেখতে পেলেও কারা এটি টানিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারে “গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন” লেখা রয়েছে।
    এদিকে জাহিদ আহসান রাসেল তার ফেসবুক আইডিতে ব্যানার টানানোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, “টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।”
    সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের চারপাশে অস্থায়ী বেড়া নির্মাণ করা হয়েছে। ভবনের ভেতরে কিছু লোকজনের বসবাস রয়েছে।  টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর