টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক //
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।গতকাল রবিবার (২২ নভেম্বর) টঙ্গীর হকের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আখতার হোসেন সাবেক শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে হকের মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।তবে কী মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।