বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ বাংলাদেশ চলচ্চিত্রে হাসির জাদুতে যাঁরা জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কে এই শাহজালাল রুমি দৃষ্টি আকৃর্ষণ করছি ৫৪ নং ওয়ার্ডের জনসাধারণের কাছে?
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার

প্রতিনিধির নাম: / ৬২৫ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক//

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবসে বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর সেনানিদের, যারা ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনায় শহীদ হয়েছিলেন।শহিদগণের অমর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গকারী এই বীর সন্তানদের সর্বোচ্চ ত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তাঁদের আত্মত্যাগ কেবল একটি দিনের স্মৃতি নয় এটি আমাদের সামরিক চেতনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের স্থায়ী প্রেরণা। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আজও সেই আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করছে। শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর আন্তরিক সমবেদনা ও সম্মান।

দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর