সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

টংগী মাজার বস্তিতে উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন

প্রতিনিধির নাম: / ৬৯৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২৫ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে ২৪ জন মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িতদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭), এবং স্বপন (২৪)। মাদক ব্যবসায়ীদের কাছে ১৬ বোতল মদ, ০৬ টি মোবাইল ফোন, ০৫ রোল ইয়াবা সেবন পেপার, ০১ টি স্বর্ণের দুল, বিপুল পরিমানে মাদকদ্রব্য সেবন সামগ্রী , ০২ টি মানিব্যাগ, ২০ টি গ্যাস লাইট এবং নগদ ২,৬৫,০০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য যে, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

42 responses to “টংগী মাজার বস্তিতে উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন”

  1. Cont Binance says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর