বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ বাংলাদেশ চলচ্চিত্রে হাসির জাদুতে যাঁরা জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কে এই শাহজালাল রুমি দৃষ্টি আকৃর্ষণ করছি ৫৪ নং ওয়ার্ডের জনসাধারণের কাছে?
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব: রুহিন হোসেন

প্রতিনিধির নাম: / ৭৪৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, আগামী বছরের এপ্রিলে নির্বাচন আয়োজনের চিন্তা অপ্রয়োজনীয় কালক্ষেপণ। তাঁর মতে, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করে সংস্কার ও বিচারকাজ এগিয়ে নেওয়া সম্ভব।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিপিবির এই নেতা।

রুহিন হোসেন বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব। যাঁরা নির্বাচন এপ্রিলে করার কথা বলছেন, তাঁদের সঙ্গে আমরা একমত নই। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্য বা সাম্রাজ্যবাদী শক্তি করিডর ও বন্দর নিয়ে নিজেদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতিকর।’

এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত নয় জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ফেব্রুয়ারির পর পবিত্র শবে বরাত, রোজা, বিভিন্ন পরীক্ষা ও আবহাওয়ার বিষয় বিবেচনায় নিয়ে দেখা যায়, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, বরং নির্বাচন আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

রুহিন হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের এখতিয়ার যতটুকু, ওই কাজটুকুই করেন, তাহলে সংকট হবে না। এখতিয়ার–বহির্ভূতভাবে যদি কিছু করতে চান, তাহলে জনগণের প্রশ্ন আসবে আপনি কী দেশ ও জনগণের স্বার্থে কাজ করছেন নাকি বিদেশি কোনো গ্রুপের, কোনো শক্তির বা অপশক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছেন।’

নির্বাচনকালীন সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে রুহিন হোসেন আরও বলেন, সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ দিতে ব্যর্থ হয়, তবে গণতান্ত্রিক আন্দোলন করা দলগুলো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কথা বলবে, যাতে একটি ভালো নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি না, এ বিষয়ে প্রশ্নে রুহিন হোসেন বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। কিন্তু এত বড় হত্যাযজ্ঞের পরও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা দেখছি না। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি হয়তো আবার সামনে আসার সুযোগ পাবে। বিষয়টা জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত, জনগণই এ বিষয়ে রায় দেবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিবিন নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর