বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ বাংলাদেশ চলচ্চিত্রে হাসির জাদুতে যাঁরা জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কে এই শাহজালাল রুমি দৃষ্টি আকৃর্ষণ করছি ৫৪ নং ওয়ার্ডের জনসাধারণের কাছে?
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

প্রতিনিধির নাম: / ৮০৩ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
গণসংযোগকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ পথচারীদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো মীরের বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।
এর আগে প্রচারণাকে কেন্দ্র করে পূবাইলের বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে মীরের বাজারে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে রূপ নেয়।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর