সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

ভুল সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রতিনিধির নাম: / ৩৪৩ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে দিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এ নিয়ে কয়েকটি গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে, যাতে গণমাধ্যমে মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণ করা যায়।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সমকাল, যুগান্তর, ইত্তেফাকসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ শতাধিকের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’

উপপ্রেস সচিব বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা করেছে। আমরা নিজেরাও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। উনারাও বলেছেন, মুজিবনগর সরকারের যাঁরা ছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে যাঁদের রাখা হয়েছে, তাঁদের সুযোগ-সুবিধা একই থাকবে।’

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, ‘যেসব সংবাদমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে, আমরা আশা করব, তারা তাদের ভুলটা সংশোধন করবে। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছে, ঠিক একই জায়গায় ভুল সংশোধন করে সংশোধনী প্রকাশ করে তাদের পাঠকদের কাছে দুঃখপ্রকাশ করবে।’

অন্তর্বর্তী সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘আমরা সমালোচনাকে সব সময় স্বাগত জানাই। কিন্তু কখনোই কাউকে এই রকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবে, যা মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর