শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন। গাজীপুরে ট্রাক ও কাভার ভ্যান মালিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় আলহাজ্ব চান্দুগাজী বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব । বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পুবাইলে জনসভা ও উঠান বৈঠক
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ

প্রতিনিধির নাম: / ৫৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ

আজিম শেখ :
গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে একদল কিশোর অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে তারা ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় সনাক্তের জন্য ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ পায়। পরে সামনে এগিয়ে গিয়ে মাটি চাপা অবস্থায় লাশটি দেখতে পায়। শিয়াল বা অন্য কোন প্রাণি মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এ প্রসঙ্গে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯-এ খবর পেয়ে মাটি চাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর