শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন। গাজীপুরে ট্রাক ও কাভার ভ্যান মালিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় আলহাজ্ব চান্দুগাজী বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব । বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পুবাইলে জনসভা ও উঠান বৈঠক
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম: / ১০০ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জুয়েল হোসেন পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি //

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে থানার নন্দীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা পূবাইল থানার হারবাইদ (নন্দীবাড়ী) এলাকার মৃত শাহিন ঢালীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন এসআই (নিরস্ত্র) খালেদ হাসান তপু সঙ্গীয় ফোর্সসহ এলাকায় দিবাকালীন টহল ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নন্দীবাড়ী টু গোয়ালগাঁও রোডে জনৈক মাসুদ মিয়ার মুদির দোকানের সামনে মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাকিবুল ইসলাম রানাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর