বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

শার্শায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা: নিহত লিটন হোসেন।

প্রতিনিধির নাম: / ৪৪৩ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

তৌহিদুর রহমান। ডেক্স রিপোর্টঃ– শার্শা,যশোর। যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ লিটন হোসেন (কানা লিটন) (৩৫), পিতা: আজগর আলী, কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১০ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে জনৈক আবু তাহেরের মুদি দোকানের সামনে এ নির্মম ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত লিটনের সঙ্গে একই এলাকার তিন ব্যক্তি আব্দুল মমিন (৫৫), পিতা: মৃত মুনছুর আলী; সেলিম হোসেন (৩৫), পিতা: আব্দুল মমিন; এবং রমজান আলী (৩৫), পিতা: আব্দুল আজিজ—এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বেও এসব বিবাদী একাধিকবার লিটনকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগের দিনও লিটনের সঙ্গে সেলিম ও রমজানের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরেই সোমবার রাত ৯টা ৫০ মিনিটে, লিটন মুদি দোকানের সামনে একা অবস্থান করছিলেন। এ সময় উপরোক্ত তিনজন এবং তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লিটনের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

শার্শা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানানো হয়।

এদিকে, স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত লিটন হোসেন এবং অভিযুক্ত রমজান আলী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর