বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে হকের মোড় থেকে সাবেক শ্রমিক লীগ নেতা আখতার হোসেন গ্রেপ্তার বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ বাংলাদেশ চলচ্চিত্রে হাসির জাদুতে যাঁরা জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কে এই শাহজালাল রুমি দৃষ্টি আকৃর্ষণ করছি ৫৪ নং ওয়ার্ডের জনসাধারণের কাছে?
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

মোবাইলে দুর্বল নেটওয়ার্ক? সমস্যা থেকে মুক্তি দেবে এই ৫ উপায়

প্রতিনিধির নাম: / ৫৭৮ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

মোবাইলের দুর্বল নেটওয়ার্ক আজকাল অনেকেরই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইফোন হোক বা অ্যান্ড্রয়েড— প্রায় সব ফোনেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। দুর্বল সিগন্যালের কারণে একদিকে যেমন কথা শোনা যায় না, তেমনি অনেক সময় উল্টো দিকের মানুষটিও আপনার কথা শুনতে পান না। কয়েকটি সহজ উপায়ে আপনার মোবাইলের এই নেটওয়ার্ক সমস্যা ঠিক করা যায়।

১. এয়ারপ্লেন মোড অন করে অফ করুন

আইফোন হোক বা অ্যান্ড্রয়েড— দুই ফোনেই এটাই সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় দুর্বল নেটওয়ার্ক ঠিক করার। অন্তত ১৫ সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড অন করে রাখবেন। এরপর আবার অফ করলেই আপনার মোবাইল টাওয়ার খোঁজার কাজ শুরু করে দেবে। এভাবে কিছুটা হলেও নেটওয়ার্ক সমস্যা মিটবে।

২. ফোনের নেটওয়ার্ক সেটিংস রিস্টার্ট করুন

যদি ফোনে এক বা দুই দাগের সিগন্যাল আসে, একান্তই চেষ্টা করুন একবার পুরো নেটওয়ার্ক সেটিংস খুলে সেটি রিস্টার্ট করার। তবে মনে রাখবেন, এটা করলে আপনার সেভ থাকা ওয়াই-ফাই পাসওয়ার্ড, আপনার পার্সোনালাইজড সেটিংস— সবই ডিলিট হয়ে যাবে। কিন্তু ফোনের টাওয়ার খোঁজার চেষ্টা আবার নতুন করে শুরু হলে সেটা আপনার আশেপাশে নেটওয়ার্কের ক্ষমতাকে বাড়াবে।

৩. মোবাইল ক্যারিয়ারের সেটিংস বদলাতে হতে পারে

অনেক জায়গায় এখনও ৫জি পরিষেবা ভালোভাবে চালু নেই। কিন্তু ফোনের যে ক্যারিয়ার রয়েছে, তার সেটিংসে হয়তো ৫জি অন রয়েছে। এসব ক্ষেত্রে ৫জি টাওয়ার খুঁজতে ফোন নিরন্তর চেষ্টা করে চলে, আর এতে তার ব্যাটারি ও ফোনের স্বাস্থ্য—দুই-ই কমতে থাকে। সবসময় ক্যারিয়ার সেটিংসকে বেস্ট কম্প্যাটেবল রাখবেন। খেয়াল রাখবেন, আপনার ফোনের ক্যারিয়ার সংস্থা অনেক সময় আপনাকে মেসেজের মাধ্যমে আপনার জন্য সেরা সেটিংসটি পাঠায়। সেটা অ্যাকসেপ্ট করে অন রেখে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনকে আপডেটেড রাখুন।

৪. এয়ারপ্লেন মোড অন-অফ করেও লাভ না হলে ফোন রিস্টার্ট করুন

ফোন রিস্টার্ট হলে অনেক সময় টাওয়ার-জনিত সমস্যা প্রাথমিকভাবে কেটে যায়। সিগন্যাল স্ট্রেন্থ বাড়ে। ফোনের অনেক বেসিক সমস্যা রিস্টার্ট করলে মিটে যায়। অনেক সময় ফোন স্লো হয়ে গেলে বা হ্যাং হয়ে গেলেও ফোনকে কিছুক্ষণ অফ রেখে আবার অন করা উচিত। এতে ফোনের নিজস্ব সফটওয়্যার নিজে থেকেই রিবুট হয় ও ইন্টারনাল সমস্যাকে ধরে ফেলে প্রস্তুতকারক সংস্থার কাছে রিপোর্ট পাঠায়।

৫. পুরনো সিম কার্ড বদলে ফেলুন

আপনার ফোন যদি বেশ অনেক দিনের পুরোনো হয় তাহলে সিম ট্রে খুলে সিম কার্ড বের করে একটু নরম কাপড়ে মুছে আবার ফোনে ঢোকান। পুরনো সিম একটানা ব্যবহার করা উচিত নয়। একদম লেটেস্ট ফাইভ জি সিম ব্যবহার করবেন। পুরনো সিম কার্ডের ক্ষমতা কম। নতুন আধুনিক সিম কার্ড অনেক বেশি টাওয়ার স্ট্রেন্থ বহন করতে পারে।

জরুরি ভিত্তিতে বা বিপদে পড়লে উপরের এই টোটকাগুলো আপনাকে সাময়িক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সূত্র- টিভি ৯ বাংলা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর