রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা শহীদ ওসমান হাদী হ*ত্যা মামলার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন।  আজ ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং রোজ সোমবার সিডিএল কনভেশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে গাজীপুর-২ প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি মতবিনিময় করেন। গাজীপুরে ট্রাক ও কাভার ভ্যান মালিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় আলহাজ্ব চান্দুগাজী বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব । বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পুবাইলে জনসভা ও উঠান বৈঠক গাজীপুরের দুই আসনে হেভিওয়েটদের ভিড়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের রংপুর ও রাজশাহী পরিদর্শন ও মতবিনিময় সভা”।
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম: / ৫১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২২ অপরাহ্ন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর-এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ ও আমন্ত্রিত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে ভাষা আন্দোলন ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়। সার্বিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, গাজীপুর জেলাজুড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর