পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী শামীম আরা হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে পুনাক, জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025