নিজস্ব প্রতিবেদক//
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের রংপুর ও রাজশাহী পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সেনাবাহিনী প্রধান রংপুর ও রাজশাহী অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সেনাবাহিনী প্রধান বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি, সমন্বয় ও দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী সময়ে সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025