টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তাহযীবুল হীরা মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, গণতন্ত্র ও গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের স্বার্থ রক্ষায় দেশমাতার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে আগামী প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইউনুস আলী সোহেল, বিশিষ্ট সমাজসেবক তাবিদ হাসান হিরন, মাওলানা আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল কারী নাজমুল হাসান, হাফেজ জহিরুল তালুকদারসহ শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা ও দোয়া শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও শিক্ষায় আরও উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025